লাইভ
×
Logo

জাতীয়

দেশব্যাপী শুরু হয়েছে ‘উদ্যোগ’ কর্মসূচি আবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ২:২৪ এএম

দেশব্যাপী শুরু হয়েছে ‘উদ্যোগ’ কর্মসূচি আবেদন

দেশব্যাপী শুরু হয়েছে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি

দেশব্যাপী শুরু হয়েছে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি! এ পর্যায়ে শুরু হলো ৫৬ জেলার সকল উপজেলার আবেদন, চলবে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

প্রথম পর্যায়ের ৮টি জেলার আবেদন জমা শেষ, চলছে বাছাই প্রক্রিয়া।

দেশের তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি করতে বাংলাদেশ ব্যাংক নিয়ে এসেছে 'উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ (UDYOG)'।

দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে উপযুক্ত অর্থায়ন ও সহায়তা প্রদানই এই কর্মসূচির মূল লক্ষ্য।

এ পর্যায়ের আবেদন সংক্রান্ত তথ্য:

 আবেদন গ্রহণ শুরু: ১ নভেম্বর ২০২৬

 আবেদন দাখিলের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬

 

বি.দ্র: এছাড়াও প্রথম পর্যায়ের ৮টি জেলার আবেদন জমা শেষ, এখন চলছে বাছাই প্রক্রিয়া।

আবেদন ফর্ম ও বিস্তারিত তথ্য:

বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট (www.bb.org.bd), এসএমই পোর্টাল এবং দেশের সকল তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরমটি সরাসরি ডাউনলোড করা যাবে।

 

আজই আপনার উদ্যোগের পরিকল্পনা নিয়ে প্রস্তুত হন এবং দেশের অর্থনৈতিক রূপান্তরের সহযাত্রী হোন!

বিস্তারিত সার্কুলারের লিংক কমেন্ট বক্সে ও এখানে দেওয়া হলো>>>

https://www.bb.org.bd/mediaroom/circulars/smespd/sep132026smespd05e.pdf

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত